তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিলেটে আনন্দ র‌্যালি
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫৬ AM

তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিলেটে আনন্দ র‌্যালি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৫ ০৭:১৫:৪৮ PM

তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিলেটে আনন্দ র‌্যালি

ছবি:সংগৃহীত


দীর্ঘ দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সিলেটের কন্যা ডা. জোবায়দা রহমান এবং ব্যারিস্টার জায়মা রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সিলেটে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টায় সাবেক ছাত্রনেতা চৌধুরী মুহাম্মদ সুহেলের নেতৃত্বে ‘আমরা সিলেটবাসী’ ব্যানারে এই র‌্যালি বের করা হয়। র‌্যালিটি আম্বরখানা গোল্ডেন টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে চৌধুরী মুহাম্মদ সুহেলের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা লুৎফুর রহমান রিপন ও মেহেরাজ ভূঁইয়া পলাশের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক নৌবাহিনীর কর্মকর্তা এনামুল হক, নজরুল ইসলাম পাঠান, প্রিন্সিপাল আমির উদ্দিন পাবেল, শেখ খালিদুর রহমান সাইদ, শিহাব উদ্দিন আহমেদ (শিহাব), সাঈদ রাব্বানী চৌধুরী (সুজন), আতাহার হোসেন টুটুল, জাবেদ খান, সালেহ আহমদ চৌধুরী, তাজুল ইসলাম সুমন, কবির হোসেন, রাকিবুল হাসান হারুন, সাদেকুর রহমান বাচ্চু, সোহানুর রহমান সোহান, আব্দুল বাছিত, রুহুল আমিন, শামসুর রহমান, আক্তার হোসেন, জাবেদ হোসেন, তাজুল ইসলাম তাজ, হুমায়ুন কবির সুবাষ, আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম রিপন, রুমেল আহমদ, আব্দুল্লাহ খান মিজান, আব্দুল হাকিম পারভেজ, মাইনুল ইসলাম, পাবেল হোসেন, আলী রিয়াজ, হুমায়ুন আহমেদ, জাওয়াদ কুরেশী, আনিছুর রহমান হিমেল, রনি আহমেদ, মাজহারুল ইসলাম জুনেদ, হিমেল আহমেদ রাফি, রাহাত হোসেন পাপ্পু, নাসির আহমেদ, সাকিব আহমেদ, রিপন আহমেদ, মেহমেদ পাঠানসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন পর তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য আশার নতুন দিগন্ত উন্মোচন করেছে। তারা বলেন, এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও গতিশীল হবে।

বক্তারা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ