ভোলাগঞ্জ স্থলবন্দরের উদ্বোধন
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫৬ AM

ভোলাগঞ্জ স্থলবন্দরের উদ্বোধন

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১২/২০২৫ ০৮:৪০:৪১ PM

ভোলাগঞ্জ স্থলবন্দরের উদ্বোধন

ছবি:সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়  ভোলাগঞ্জ স্থলবন্দরের উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের ২৪তম স্থলবন্দর হিসেবে এটি উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ‍ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার,কোম্পানীগঞ্জ থানার (ওসি) শফিকুল ইসলাম,  ভোলাগঞ্জ স্থলবন্দরের ইনচার্জ গিয়াস উদ্দিন প্রমুখ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ