ছবি:সংগৃহীত
দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে আমিনুল হক এবং সুনামগঞ্জ হাওরাঞ্চল প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীর আলম ভূঁইয়া কে নিয়োগ প্রদান করা হয়েছে ।
পত্রিকার সম্পাদক ও প্রকাশকের অনুমোদনে সম্প্রতি এ নিয়োগ কার্যকর করা হয়। নবনিযুক্ত প্রতিনিধিদের মাধ্যমে সুনামগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংবাদ আরও দক্ষতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরা হবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন।
দৈনিক জৈন্তা বার্তা পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত প্রতিনিধিদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে এবং তারা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন-এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




