গোলাপগঞ্জে ই*য়াবাসহ গ্রে*প্তার ১
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫৫ AM

গোলাপগঞ্জে ই*য়াবাসহ গ্রে*প্তার ১

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১২/২০২৫ ০১:১২:৫২ PM

গোলাপগঞ্জে ই*য়াবাসহ গ্রে*প্তার ১


সিলেটের গোলাপগঞ্জে আয়লাপ আহমদ (৫০) নামের এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার পৌরসভার টিকরবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা।

গ্রেপ্তারকৃত আয়লাপ আহমদ পৌরসভা এলাকার রণকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আয়লাপ আহমদের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় ১৩টি মাদকের মামলা রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক আবু সাঈদ বলেন, গ্রেপ্তারকৃত আয়লাপকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

জৈন্তা বার্তা/আরআর