নিজস্ব
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬- দ্বাদশ আসরের পর্দা উঠেছে হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে। উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ে পাঠান রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
নিজেদের ঘরের মাঠে নতুন আসর শুরু করতে নেমেছে সিলেট টাইটান্স। দুই দলই একাদশে চারজন করে বিদেশি ক্রিকেটার নিয়ে মাঠে নামে, ফলে ম্যাচ শুরুর আগেই উত্তেজনা ছড়ায় দর্শকদের মাঝে।
সিলেট টাইটান্স একাদশ:সাইম আইয়ুব, রনি তালুকদার, হরতজউল্লাহ জাজাই, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ইথান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ, রুয়েল মিয়া।
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ:তানজিদ হাসান তামিম, শাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী, মুশফিকুর রহিম, মোহাম্মদ নওয়াজ, তানজিম হাসান সাকিব, এসএম মেহেরব হাসান, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো, সন্দীপ লামিচানে।
নতুন আসরের প্রথম ম্যাচে দুই দলের তারকাবহুল একাদশ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই বিপিএলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
জৈন্তাবার্তা/সুলতানা




