ছবি:সংগৃহীত
এনটিভি সিলেট অফিসের স্টাফ ক্যামেরাপার্সন ও সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক আনিস রহমানের মমতাময়ী মা রাশিদা বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ইন্তেকালে সিলেট প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
এক শোকবার্তায় সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন, যেন তিনি সাংবাদিক আনিস রহমান ও তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।
এছাড়া সাংবাদিক আনিস রহমানের মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছে
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটি। শুক্রবার (২৬ ডিসেম্বর) এক শোকবার্তায় সংগঠনের সভাপতি মোহিদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
একই সঙ্গে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকেও শোক জানানো হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি এক শোকবার্তায় বলেন, ‘মা হচ্ছেন পরিবারের ছাতা। মাকে হারিয়ে আনিস রহমান ও তার পরিবার গভীর শোকাহত।’ তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।
প্রসঙ্গত, রাশিদা বেগম শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় নেত্রকোনার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




