গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রে*প্তার
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:০২ AM

গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রে*প্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১২/২০২৫ ১২:৪৫:০৭ PM

গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রে*প্তার


সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতা সৈয়দ এহতেশামুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা শাখার সদস্য।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালিউরি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সৈয়দ এহতেশামুল ইসলাম নালিউরি গ্রামের সৈয়দ এনামুল ইসলামের ছেলে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি।

গোলাপগঞ্জ থানার এসআই আবু সায়িদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

জৈন্তা বার্তা/আরআর