কোম্পানীগঞ্জে ধ র্ষ ণ মা ম লা র আসামি গ্রে ফ তা র
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:০০ AM

কোম্পানীগঞ্জে ধ র্ষ ণ মা ম লা র আসামি গ্রে ফ তা র

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১২/২০২৫ ০৪:১১:০২ PM

কোম্পানীগঞ্জে ধ র্ষ ণ মা ম লা র আসামি গ্রে ফ তা র

নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার  এক আসামিকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। শনিবার ২৭(ডিসেম্বর) ভোর রাতে ওসি সফিকুল ইসলাম খান এর নির্দেশনায় ও এসআই নাজমুল হক এবং  মামুন এর সঙ্গীয় ফোর্সের পরিচালনায়  অভিযান চালিয়ে ৬ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত  হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ণাচ্ছগ্রামের  জনিক বাবু দাস (৩২), পিতা: মৃত মানিক বাবু দাস।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সফিকুল ইসলাম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত ব্যক্তি হলেন-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধীত ২০২০) এর ৯(১)/৩০ এর ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা