তারেক রহমানকে পেয়ে নেতাকর্মীরা আরও উদ্যমী : অ্যাডভোকেট এমরান চৌধুরী
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:০২ AM

তারেক রহমানকে পেয়ে নেতাকর্মীরা আরও উদ্যমী : অ্যাডভোকেট এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৫ ০৭:৫৮:০৫ PM

তারেক রহমানকে পেয়ে নেতাকর্মীরা আরও উদ্যমী : অ্যাডভোকেট এমরান চৌধুরী

মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম এম এ জলিলের কবর জিয়ারত করছেন এমরান চৌধুরী


নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে অনুমতিহীন সব ধরনের নির্বাচনি প্রচারণা বন্ধ রেখেছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তবে এর পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করেছেন তিনি।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ ডিসেম্বর) দিনভর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। একই সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং মরহুম বিএনপি নেতাদের কবর জিয়ারত করেন।

শনিবার বাদ জোহর তিনি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম এম এ জলিলের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস ছুবুর, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কুদ্দুস ও মুস্তাফিজুর রহমান মিটু, ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে তিনি মুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক অসুস্থ আব্দুল কাদির সাহেবের খোঁজখবর নেন। এছাড়াও ইউনিয়ন বিএনপির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি তুহিন আহমদ, ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আব্দুল কাইয়ূম, ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আহমসহ আরও কয়েকজন নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

মতবিনিময়কালে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘স্বৈরাচারী গোষ্ঠী দীর্ঘ ১৫-১৬ বছর ধরে দেশনায়ক তারেক রহমানের কষ্টের নির্বাসিত জীবন নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করেছে। এমনকি ইসলামকে পুঁজি করে রাজনীতি করা একটি দলও আমাদের আদর্শিক নেতাকে নিয়ে কটূক্তি করেছে। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে-সব বাধা পেরিয়ে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আজ আমাদের মাঝে ফিরে এসেছেন।’

তিনি আরও বলেন, ‘দেশবাসীর বিপুল ভালোবাসায় সিক্ত হয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা দিন-রাত নিরলসভাবে কাজ করছেন। ইনশা আল্লাহ, আমরা সিলেট-৬ আসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে পারবো।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ