ছবি:সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
শনিবার ২৭(ডিসেম্বর) ভোর রাতে ওসি সফিকুল ইসলাম খান এর নির্দেশনায় ও এসআই নাজমুল হক এবং মামুন এর সঙ্গীয় ফোর্সের পরিচালনায় অভিযান চালিয়ে ৬ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ণাচ্ছগ্রামের জনিক বাবু দাস (৩২), পিতা: মৃত মানিক বাবু দাস।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সফিকুল ইসলাম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত ব্যক্তি -নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




