জৈন্তাপুরে মোবাইল কোর্ট অভি*যান, ১০ হাজার টাকা জরি*মানা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:০১ AM

জৈন্তাপুরে মোবাইল কোর্ট অভি*যান, ১০ হাজার টাকা জরি*মানা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ০১:০১:৪৫ AM

জৈন্তাপুরে মোবাইল কোর্ট অভি*যান, ১০ হাজার টাকা জরি*মানা

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ কর্মকাণ্ড দমনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার আসামপাড়া শংকরঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।

অভিযানের সময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট শ্রমিকরা এলোমেলোভাবে পালিয়ে যায়। অভিযানকালে একজনকে মাটি বা বালুর সঙ্গে সরাসরি সম্পৃক্ত না পাওয়া গেলেও অবহেলাপূর্ণভাবে কাজ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় শ্রমিকদের যথাযথভাবে পরিচালনা না করলে ভবিষ্যতে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি এলাকায় ধুলাবালির দাপট নিয়ন্ত্রণে ক্রাশার মেশিন মালিকদের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়।

এ ছাড়া একই দিন দুপুর ৩টার দিকে উপজেলার আরেকটি এলাকায় পাথর চুরির অভিযোগে অভিযান পরিচালনা করতে গেলে  তাৎক্ষণিকভাবে অভিযানের উদ্দেশ্য ব্যাহত হয়। পরে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অনুরোধে  একজনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

অভিযানে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন শ্রীপুর বিওপির একটি টিম, জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন

জৈন্তা বার্তা/ ওয়াদুদ