দক্ষিণ সুরমায় ৪৯ কেজি গাঁ*জাসহ আ*টক ২
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:০০ AM

দক্ষিণ সুরমায় ৪৯ কেজি গাঁ*জাসহ আ*টক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ০২:৩০:৪৫ PM

দক্ষিণ সুরমায় ৪৯ কেজি গাঁ*জাসহ আ*টক ২


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় র‌্যাবের চেকপোস্টে গাঁজাসহ ধরা পড়েছেন ২ জন। হবিগঞ্জের বাহুবল থানা এলাকা থেকে ট্রাকে করে সিলেটে নিয়ে আসার সময় ওই ট্রাক তল্লাশি করে সাড়ে ৪৯ কেজি গাঁজা উদ্ধার ও তাদেরকে আটক করে র‍্যাব।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে দক্ষিণ সুরমা থানার পুলিশ আটককৃতদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জের বাহুবল থানার রঘুরামপুর মিরপুরবাজার এলাকার হরেন্দ্র দেবের ছেলে উজ্জল দেব (৩২) ও একই এলাকার আব্দুর রউফের ছেলে মো. শাহজাহান মিয়া (৩২)।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে র‌্যাব এই অভিযান পরিচালনা করে। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানিয়েছে র‌্যাব।

জৈন্তা বার্তা/আরআর