ছবি:সংগৃহীত
বিয়ানীবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম তুতিউর রহমান (৬৫)। তিনি মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলে জানা গেছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিয়ানীবাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, তুতিউর রহমানের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত তুতিউর রহমানকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




