সিলেটের-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৫৬ প্রার্থী
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:১৫ AM

সিলেটের-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৫৬ প্রার্থী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১২/২০২৫ ১২:৩৫:২২ AM

সিলেটের-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ  করলেন ৫৬ প্রার্থী

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। রবিবার পর্যন্ত জেলার ৬টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৬ জন প্রার্থী। 

রবিবার সন্ধ্যায় সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায় সিলেট-১ আসনে জন্য ১০ জন, সিলেট-২ আসনে ১০ জন, সিলেট-৩ আসনে ১১ জন, সিলেট-৪ আসনে ৮ জন, সিলেট-৫ আসনে ৮ জন ও সিলেট-৬ আসনের জন্য ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চ‚ড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি। 



জৈন্তা বার্তা/ ওয়াদুদ