গোলাপগঞ্জে নবাগত ইউএনও'র সাথে সুধীজনের মতবিনিময় সভা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:১৬ AM

গোলাপগঞ্জে নবাগত ইউএনও'র সাথে সুধীজনের মতবিনিময় সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১২/২০২৫ ০৬:৫৮:১১ PM

গোলাপগঞ্জে নবাগত ইউএনও'র সাথে সুধীজনের মতবিনিময় সভা

সংগৃহীত ছবি


গোলাপগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রফিকুল ইসলাম  এর সাথে উপজেলার সুধীজনদের  সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

২৯ ডিসেম্বর সোমবার সকালে  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কনফারেন্স হলে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রফিকুল ইসলাম এর  সাথে সুধীজনদের সাথে মতবিনিময় সভায় বক্তারা বক্তব্য রাখেন। এসময় গোলাপগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে নবাগত ইউএনও'র সাথে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, উপজেলার নদী দখলমুক্ত করা ও ময়লা-আর্বজনা পরিস্কার, পৌর শহরের যানজট নিরসন, পৌরসভা জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, পৌরকর সহজকরন এবং রাস্তা উন্নয়নসহ বিভিন্ন বিষয়। 

এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যাবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, প্রবাসী প্রতিনিধি, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি,  সুধীজন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন এবং সরকারি সেবায় আরও গতিশীলতা আনার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়। উপস্থিতদের মতামত গ্রহণ করে নবাগত ইউএনও উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় ইউএনও মোঃ রফিকুল ইসলাম গোলাপগঞ্জ  উপজেলাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। 

সেই সাথে সভায় নাবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আগামী নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে। কোন ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবেনা। তিনি সকল প্রার্থী ও তাদের সমর্থকদের আচরণবিধি মেনে চলার আহবান জানান। তিনি গোলাপগঞ্জ উপজেলাকে সামনের দিকে এগিয়ে নিতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। 

জৈন্তাবার্তা/সুলতানা