মনোনয়নপত্র দাখিল করলেন অ্যাডভোকেট এমরান চৌধুরী
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:১৪ AM

সিলেট-৬ আসন

মনোনয়নপত্র দাখিল করলেন অ্যাডভোকেট এমরান চৌধুরী

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১২/২০২৫ ০৮:২০:০৯ PM

মনোনয়নপত্র দাখিল করলেন অ্যাডভোকেট এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেট-৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.এমরান আহমদ।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিকাল ৪টার দিকে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম এর কাছে মনোনয়নপত্র জমা দেন । 

এ সময় গোলাপগঞ্জ উপজেলা কর্যালয়  প্রাঙ্গনে বিপুল সংখ্যক নেতাকর্মীদের সমাগম ঘটে।  মনোনয়ন দাখিল শেষে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘বিয়ানীবাজারে বিএনপি ও অঙ্গ-সংগঠন সম্পূর্ণ ঐক্যবদ্ধ। সিলেট-৬ আসনে ধানের শীষের বিজয় হবেই ইনশা আল্লাহ। ’

তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং গোলাপগঞ্জ–বিয়ানীবাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

এসময় উপস্থিত ছিলেন  বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার  ফরেন অ্যাডভাইজার কমিটির সদস্য যুক্তরাজ্য বিএনপির নেতা আ ম ওহিদ আহমদ,  জেলা বিএনপির সিনিয়র নেতা  বিএনপির সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী নজরুল ইসলাম ময়ুর, সিলেট জেলা বিএনপির  সাবেক উপদেষ্টা আব্দুল গফুর, মুহিসুন্না চৌধুরী নারজিস, এম সিরাজুল ইসলাম, বর্তমান উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরী, রুহেল আহমদ, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হোসেন পুতুল, যুগ্ম সম্পাদক এডভোকেট আবু তাহের, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, শিশু বিষয় সম্পাদক সিদ্দিক আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এডভোকেট আবু সাঈদ,  উপজেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এ রিপন, সহ সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল। 

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস সবুর, বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাষ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এনাম উদ্দিন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই, ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য শেখ মিলাদ হোসেন, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমদ, সাবেক সভাপতি জিয়াউল ইসলাম জিতু, আহবায়ক কমিটির সভাপতি মকসুদ আহমদ, সিনিয়র সহ সভাপতি কামাল উদ্দিন খাঁন বেলাল, সাবেক ইউপি সদস্য আতিকুর রহমান চৌধুরী, ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক এম মামুন, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক ডাক্তার দেলোয়ার হোসেন শাহিন, বুধবারি বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন,  সাংগঠনিক সম্পাদক এবাদ আহমদ, আমুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল নবী চৌধুরী শিপন, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আক্তার, মৎস্য বিষয় সম্পাদক সুলতান মাহমুদ, সহ গ্রাম বিষয় সম্পাদক সাগর আহমদ মনসুর, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ।

গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, যুগ্ম আহবায়ক নিজামুল কাদির লিপন, বাছিত আহমদ, শাহনুর আহমহ, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, যুগ্ম আহবায়ক বাদল আহমদ, রাজু আহমদ, ঢাকাদক্ষিন সরকারি কলেজে ছাত্রদলের সভাপতি সুহেদ আহমদ, সাবকে যুগ্ম আহবায়ক সুলতান আহমদ, গোলাপগঞ্জ  পৌর ছাত্রদলের  সাবেক আহবায়ক তারেক আহমদ চৌধুরী, যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ, সদস্য রুহুল আমিন, সাকিল আহমদ, নাহিদ আহমদ, গোলাপগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি আতাউর রহমান আতা, গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক তানহার আহমদ লায়েক প্রমুখ। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ