সিলেট-১ আসনে সিপিবি প্রার্থী এড. আনোয়ার হোসেন সুমন’র মনোনয়ন পত্র জমা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:১৭ AM

সিলেট-১ আসনে সিপিবি প্রার্থী এড. আনোয়ার হোসেন সুমন’র মনোনয়ন পত্র জমা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১২/২০২৫ ০৯:৪৪:১৬ PM

সিলেট-১ আসনে সিপিবি প্রার্থী এড. আনোয়ার  হোসেন সুমন’র মনোনয়ন পত্র জমা

ছবি:সংগৃহীত


সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী হিসেবে কমরেড আনোয়ার হোসেন সুমন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সিলেট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ উপলক্ষে সকাল থেকেই সিপিবির নেতাকর্মীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জড়ো হতে থাকেন।

মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন সিপিবি সিলেট জেলার সাবেক সভাপতি ও বিশিষ্ট আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য, সিপিবি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছান, চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সবুজ তাতী, উদীচী সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, সহ-সভাপতি রতন দেব ও ডা. অভিজিৎ দেব জয়, সম্পাদক সন্দীপ দেব, আতিক রিয়াদ, রিকশা-ভ্যান-ইজিবাইক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি আনিছ খানসহ বিভিন্ন গণসংগঠন ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র জমা শেষে আনোয়ার হোসেন সুমন উপস্থিত নেতাকর্মী ও সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বলেন, স্বাধীনতার পর এই প্রথম সিলেট-১ আসনে কমিউনিস্ট পার্টি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাস্তে প্রতীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ