সিলেটের পাঁচটি আসনে খেলাফত মজলিস প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:১৩ AM

সিলেটের পাঁচটি আসনে খেলাফত মজলিস প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১২/২০২৫ ১০:৩২:২৩ PM

সিলেটের পাঁচটি আসনে খেলাফত মজলিস প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ছবি:সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের পাঁচটি সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় সিলেট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সিলেট-১, ২, ৩ ও ৪ আসনের প্রার্থীরা একযোগে মনোনয়নপত্র জমা দেন। সিলেট-৫ আসনের প্রার্থী পৃথকভাবে নিজ নিজ সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-সিলেট-১ (মহানগর ও সদর) আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ও সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে সংগঠনের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন এবং সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা।

মনোনয়ন দাখিল শেষে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় চত্বরে উপস্থিত সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিং করেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও সিলেট-২ আসনের প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী।

এ সময় খেলাফত মজলিসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, আব্দুল হান্নান তাপাদার, জেলা সহ-সভাপতি মাওলানা সৈয়দ আলী আসগর, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ ও মাসুদ আহমদ, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান ও মাওলানা আশিকুর রহমান, মহানগর অফিস সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম এবং মহানগর নির্বাহী সদস্য ও শাহপরান পশ্চিম থানা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হামিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অপরদিকে সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা মুফতি আবুল হাসান একই দিন বিকাল ৪টায় জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান ও মাওলানা আবদুস সালাম, জকিগঞ্জ উপজেলা সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বির, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের নির্বাহী সভাপতি ও জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মুশতাক আহমদ, জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ মস্তুফা আহমদ, পৌর সভাপতি মাওলানা আবদুস সালাম, কানাইঘাট উপজেলা সহ-সভাপতি মাওলানা জামিল আহমদ, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সহ-সভাপতি মাওলানা আবুল কালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ