সিলেটের ৬টি আসনে ৪৭ প্রার্থী, উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:১৭ AM

সিলেটের ৬টি আসনে ৪৭ প্রার্থী, উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১২/২০২৫ ০১:৪৮:২৪ AM

সিলেটের ৬টি আসনে ৪৭ প্রার্থী,  উৎসবমুখর পরিবেশে  মনোনয়নপত্র দাখিল

ছবি:সংগৃহীত


জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেটে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন দাখিল করেছেন প্রার্থীরা। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৬টি আসনের ৪৭ জন প্রার্থী। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের কাছে মনোনয়ন ফরম জমা দেন তারা। 

সোমবার মনোনয়ন দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মনোনয়ন দাখিলের শেষ দিনে মনোনয়ন সংগ্রহকারীর তুলনায় দাখিলকারীর সংখ্যা কিছুটা কমেছে। সিলেটের ছয়টি আসন থেকে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও মনোনয়ন দাখিল করেছেন ৪৭ জন প্রার্থী। সোমবার সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১০ জন প্রার্থী এবং তারা সবাই মনোনয়ন দাখিল করেছেন। সিলেট-২ আসনে ১০ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৯ জন। সিলেট-৩ আসনে ১১ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৯ জন প্রার্থী। সিলেট-৪ আসনে ৮ জন মনোনয়ন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৭ জন। সিলেট-৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৬ জন এবং সিলেট-৬ আসনে ৯ জন মনোনয়ন সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন প্রার্থী। 

সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, মনোনয়ন দাখিলের শেষদিনে মোট ৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও এর আগে ছয়টি আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। 

মনোনয়ন জমা দিলেন যারা: জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ কমিউনিহস্ট পার্টি মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর প্রার্থী প্রনব জ্যোতি পাল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মো. শামীম মিয়া, গণ অধিকার পরিষধ প্রার্থী আকমল হোসেন, এনসিপি এহতেশামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাহমুদুল হাসান, খেলাফত মজলিস প্রার্থী তাজুল ইসলাম হাসান ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী প্রার্থী সঞ্জয় কান্তি দাস মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

সিলেট-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মোছা. তাহসিনা রুশদীর, স্বতন্ত্র প্রার্থী মো. আবরার ইলিয়াস, গণফোরাম প্রার্থী মো. মুজিবুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো. আব্দুল হান্নান, জাতীয় পার্টি প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী, খেলাফত মজলিস প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী, গণঅধিকার পরিষধ জামান আহমদ সিদ্দিকী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস শহীদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো. আমির উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

সিলেট-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী লোকমান আহমদ, জাতীয় পার্টি প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নুরুল হুদা জুনেদ, খেলাফত মজলিস দিলওয়ার হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী রেদওয়ানুল হক চৌধুরী, স্বতন্ত্র মোস্তাকিম রাজা চৌধুরী, বাংলাদেশ খেলাফ মজলিস প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু ও স্বতন্ত্র প্রার্থী মঈনুল বাকর মনোয়নপত্র জমা দিয়েছেন। 

সিলেট-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো. জয়নাল আবেদীন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মো. রাশেদ উল আলম, গণঅধিকার পরিষদ এর জহিরুল ইসলাম, খেলাফত মজলিস প্রার্থীঅ আলী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা সাইদ আহমদ ও জাতীয় পার্টি প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান মনোয়নপত্র জমা দিয়েছেন। 

সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ প্রার্থী উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী হাফিজ মো. আনওয়ার হোসাইন খান, স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ, বাংলাদেশ মুসলীম লীগ প্রার্থী মো. বিলাল উদ্দিন, খেলাফত মজলিস প্রার্থী মোহাম্মদ আবুল হাসান ও জাতীয় পার্টি প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ মনোয়নপত্র জমা দিয়েছেন। 

সিলেট-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, গণঅধিকার পরিষদ প্রার্থী জাহিদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম, জাতীয় পার্টি মোহাম্মদ আব্দুন নূর ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী এমরান আহমদ চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ