গোলাপগঞ্জ ছাত্র জমিয়তকে সাংগঠনিক মডেল উপজেলা ঘোষণা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:১৩ AM

গোলাপগঞ্জ ছাত্র জমিয়তকে সাংগঠনিক মডেল উপজেলা ঘোষণা

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১২/২০২৫ ০২:৫৫:২৬ PM

গোলাপগঞ্জ ছাত্র জমিয়তকে সাংগঠনিক মডেল উপজেলা ঘোষণা


ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শাখা কার্যক্রমের দিক দিয়ে বর্তমানে শক্ত অবস্থানে রয়েছে। মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমের জন্য সিলেটের মডেল উপজেলা ঘোষণা দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট দক্ষিণ জেলা। 

জানা যায়, সাংগঠনিক কার্যক্রম বেগবান, নিয়ম-শৃঙ্খলা রক্ষা, সাংবিধানিক নিয়ম অগ্রাধিকার এবং কেন্দ্র ও জেলার সার্কুলার বাস্তবায়নের দিক বিবেচনা করে এ ঘোষণা করে দক্ষিণ জেলা শাখা।

রবিবার সিলেট শহরস্থ মেট্রো সেন্টারের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় আড়ম্বরপূর্ণ কাউন্সিল অধিবেশন। অধিবেশনে এ ঘোষণা প্রদান করে দক্ষিণ জেলা শাখা এবং কৃতিত্বের স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করে স্মারক তুলে দেন জেলা সভাপতি কাওসার আহমদ ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান।  

সম্মাননা স্মারক গ্রহণ করেন উপজেলা শাখার সদ্য বিদায়ী সভাপতি হাফিজ আব্দুস সালাম, বর্তমান সভাপতি আবু সালেহ উসমান, সহ-সভাপতি ও সাবেক সেক্রেটারি হাফিজ নাঈম আহমদ, সাধারণ সম্পাদক ইমদাদ হুসাইন নাসিম, অর্থ সম্পাদক আফসার আহমদ, অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে আব্দুল গফফার নাসিম, মেহরাব আহমদ চৌধুরী, ক্বারি মোহাম্মদ জাকারিয়া, সাব্বির হুসাইন রবিউল, আরিফুল ইসলাম ও তামিম আহমদ।

জৈন্তা বার্তা/আরআর