সিলেট-ঢাকা মহাসড়কে গাড়ির ধা ক্কা য় অজ্ঞাত ব্যক্তির মৃ*ত্যু, পরিচয় শনাক্তে পুলিশের অনুরোধ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:১৭ AM

সিলেট-ঢাকা মহাসড়কে গাড়ির ধা ক্কা য় অজ্ঞাত ব্যক্তির মৃ*ত্যু, পরিচয় শনাক্তে পুলিশের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/১২/২০২৫ ০৬:৫১:২১ PM

সিলেট-ঢাকা মহাসড়কে গাড়ির ধা ক্কা য় অজ্ঞাত ব্যক্তির মৃ*ত্যু, পরিচয় শনাক্তে পুলিশের অনুরোধ

সংগৃহীত ছবি

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তার পরনের কাপড় ও বেশভূষা থেকেও এমনটি প্রতীয়মান হয়েছে।দুর্ঘটনার পর থেকে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বর্তমানে মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানা পুলিশ জানিয়েছে, কেউ যদি নিহত ব্যক্তিকে চিনে থাকেন বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে নিকটস্থ থানায় অথবা দক্ষিণ সুরমা থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

জৈন্তাবার্তা/সুলতানা