নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১২/২০২৫ ১২:৩৬:৪৪ অপরাহ্ন

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন


হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী নবীগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গণে মঙ্গলবার বেলা ১১টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুরুতে শোক প্রস্তাব গৃহিত হয়। পরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং শোকের প্রতীক হিসেবে প্রেসক্লাবের সদস্যরা বুকে কালো ব্যাজ ধারণ করেন। ফলে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর বেলা সাড়ে ১১টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বেলা আড়াইটা পর্যন্ত।

নির্বাচনে মোট ৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৬টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. ফজলুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত এবং এস আর চৌধুরী সেলিম সমান সংখ্যক ২১ ভোট করে পান। পরবর্তীতে উভয় প্রার্থীর সম্মতিক্রমে এক বছরের মেয়াদি কমিটিতে উভয় প্রার্থী ছয় মাস করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এস আর চৌধুরী সেলিম ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এবং এম এ বাছিত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে কোষাধ্যক্ষ পদে শাহরিয়ার আহমেদ শাওন এবং সাগর আহমেদ সমান সংখ্যাক ২১ ভোট করে পান। উভয় প্রার্থীর সাথে আলোচনাক্রমে সাগর আহমেদ ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এবং শাহরিয়ার আহমেদ শাওন ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক জালালাবাদের প্রতিনিধি শাহ সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মো. আলমগীর মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি জুয়েল আহমদ নির্বাচিত হন।

কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য পদে ৮টি পদে গৌছুজ্জামান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, নিজামুল ইসলাম চৌধুরী, ফখরুল আহসান চৌধুরী, এম এ মুহিত, আনোয়ার হোসেন মিঠু, এম মুজিবুর রহমান ও নাবেদ মিয়া নির্বাচিত হন।

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মো. ফজলুর রহমান, সহকারী নির্বাচন কমিশনার হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী ও নবীগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য অলিউর রহমান অলি। নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম এবং সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী।

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী, সদস্য নায়েব হোসাইন, দৈনিক অবজারভার এর জেলা প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান নির্বাচনীয় কাজে সহযোগিতা করেন। সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেয়ায় নির্বাচন কমিশনারবৃন্দদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সাংবাদিক মহলের পাশাপাশি নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ নির্বাচন ঘিরে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম