বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন গোলাপগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপজেলা বিএনপির নেতৃবৃন্দ গোলাপগঞ্জজুড়ে মাইকিং করে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রচার করেছেন। এ সময় তারা বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনদের মাঝে কালো ব্যাজ বিতরণ করেন।
জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ বিভিন্ন অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মী ছাড়াও গোটা উপজেলাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। বিএনপির নেতাকর্মীরা উপজেলার পৌর শহরের চৌমুহনীতে সাংবাদিক, ব্যবসায়ী, মসজিদের মুসল্লী ও পথচারিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনের কাছে কালো ব্যাজ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, বিএনপি নেতা এম সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, জেলা শ্রমিকদলের সদস্য সাহেল আহমদ ও পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ।
জৈন্তা বার্তা/আরআর




