শারফিন টিল্লায় অ ভি যা ন, আ ট ক ১৬
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:১৭ AM

শারফিন টিল্লায় অ ভি যা ন, আ ট ক ১৬

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১২/২০২৫ ০৪:২৬:০১ PM

শারফিন টিল্লায় অ ভি যা ন, আ ট ক ১৬

ছবিঃ নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিল্লা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে অবশেষে অভিযান চালিয়েছে  থানা পুলিশ । দীর্ঘ দিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে টিল্লা  থেকে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করে আসছেন বলে অভিযোগ রয়েছে। বুধবার ৩১( ডিসেম্বর) কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। এ সময় ১৬ জনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, মোঃ মাহমুদুল (২১), পিতা- মোঃ বাছির, মোঃ সাকিবুল হাসান (১৯), পিতা- মোঃ ফসিউদ্দিন মিয়া, উভয় সাং- খায়েরগাঁও, মোঃ লালন (২০), পিতা মোঃ শামসুল হক, সাং- দক্ষিণ রাজনগর, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (৩২),পিতা- হাফিজ আশরাফ আলী, সাং- বাবুল নগর,মোঃইয়াকুব আলী(৩৬), পিতা-ইকরাম আলী, সাং- চিকাডহর, মোঃ কামরুল (২৫) পিতা আব্দুল খালিক, সাং- জালিয়ারপার, মোঃআব্দুল করিম(২৭), পিতা-মৃত আব্দুর  রশিদ, সাং- ধুপরীরপাড় খাগালীপাশা, মোঃআবু বক্কর (২২), পিতা- মোঃ আব্দুল মালেক, সাং- পাড়ূয়া মাঝপাড়া, মোঃ শফিক মিয়া(৪২), পিতা- মৃত মঙ্গল মিয়া, সাং-পাড়ুয়া মাঝপাড়া, মোঃ রুহুল আমিন(৩০), পিতা- মঙ্গল মিয়া, সাং- পাড়ুয়া মাঝপাড়া,  মোহাম্মদ কামরুজ্জামান (৩০)পিতা- ময়না মিয়া, সাং- দক্ষিন কালিবাড়ি, মোহাম্মদ লাল মিয়া (২৮)পিতা- মোঃ আব্দুল জব্বার, সাং--চিকাডহর, মোঃ আখতার মিয়া (২৮)পিতা -ধনাই মিয়া, সাং- পাড়ুয়া মাঝপাড়া, মোঃ শরিফ উদ্দিন (১৯)পিতা- মোঃ আবু বক্কর, সাং- পাড়ুয়া উজানপাড়া, মুহাম্মদ সুলতান উদ্দিন (২২), পিতা- মোঃ আবু বক্কর, সাং- পাড়ুয়া উজানপাড়া, মোঃ আল আমীন হোসেন (৩২), পিতা- মৃতঃ আব্দুল মুতালিব, সাং-ভোলাগঞ্জ, সর্ব থানা- কোম্পানীগঞ্জ। এর আগের দিন যৌথ বাহিনীর অভিযানে টিলা ধ্বংস করা ৫৬ টি বোমা মেশিন ও ট্রাক্টর আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত( ওসি) শফিকুল ইসলাম খান,১৬ জনকে আটকে এ তথ্য নিশ্চিত করে  বলেন, যারা- ই অবৈধভাবে শারফিন টিল্লায় থেকে পাথর করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত  থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা