বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরকাল শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে- খন্দকার আব্দুল মুক্তাদির
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:১৪ AM

বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরকাল শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে- খন্দকার আব্দুল মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৫ ০৭:৩৬:৩১ PM

বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরকাল শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে-  খন্দকার আব্দুল মুক্তাদির

ছবি:সংগৃহীত


বাংলাদেশের রাজনীতির অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

আপসহীন গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

এক শোকবার্তায় তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরকাল শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তাঁর দৃঢ় সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা কখনোই বিস্মৃত হওয়ার নয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর)  শোকবার্তায় তিনি বলেন,  ‘একটি নাম, একটি অধ্যায়-আপসহীন গণতন্ত্রের জননী, যা বাঙালির হৃদয় থেকে কখনো মুছে যাবে না। আজ সমগ্র জাতি শোকাহত, আমরা শোকস্তব্ধ। তিনি  তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন  ও  আল্লাহ তাঁকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন এই কামনা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ