ছবি:সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামী শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ২টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত দোয়া মাহফিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সিলেটবাসীকে উপস্থিত থেকে দোয়ায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




