ছবি:সংগৃহীত
বিয়ানীবাজারে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘মাতৃভূমি আজ অভিভাবকহীন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে বেগম খালেদা জিয়া চলে গেলেও তাঁর আদর্শের কখনো মৃত্যু হবে না। সেই আদর্শকে বুকে ধারণ করে তাঁর নির্দেশনা অনুযায়ী আমাদের রাজনৈতিক পথচলা অব্যাহত রাখতে হবে।’
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৯টায় বিয়ানীবাজার পৌরসদরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপির উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এদিকে একই দিন রাত সাড়ে ১০টার দিকে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জেলা বিএনপির উপদেষ্টা, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সদ্য মা-হারানো হেলাল উদ্দিনের বাড়িতে যান। সেখানে তিনি মরহুমার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




