জৈন্তাপুরে ২ লক্ষাধিক টাকার ভার*তীয় কম্বলসহ এক চোরাকা*রবারি আট*ক
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১০ AM

জৈন্তাপুরে ২ লক্ষাধিক টাকার ভার*তীয় কম্বলসহ এক চোরাকা*রবারি আট*ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০১/২০২৬ ০৪:৫৯:২৪ PM

জৈন্তাপুরে  ২ লক্ষাধিক টাকার ভার*তীয় কম্বলসহ এক চোরাকা*রবারি আট*ক

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ২ লক্ষাধিক টাকার ভারতীয় কম্বলসহ একজন আসামিকে আটক করেছে মডেল থানা  পুলিশ।

 বুধবার (৩১শে ডিসেম্বর)  রাত ১১টা ৫ মিনিটের সময় জৈন্তাপুর মডেল থানার উপ -পরিদর্শক  (এসআই) মাহমুদুল হাসানের নেতৃত্বে তামাবিল মহাসড়কে চেকপোস্ট পরিচালনার সময় পর্যটকবাহী মনোহরদী পরিবহনের একটি বাস তল্লাশি করে ১০২ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়। জব্দকৃত কমবলের আনুমানিক বাজারমূল্য ২,০৯,০০০/- টাকা সমপরিমাণ। 

এ সময় ঘটনাস্থল থেকেই আসামি মোঃ আনোয়ার হোসেন (৫০)  পিতা- মৃত শামসুদ্দিন, সাং- বারগাঁও কাজিপাড়া, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন,  উক্ত ঘটনায় চোরাচালান দমন ও সরকারি শুল্ক ফাঁকির অপরাধে আটক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ