বিজিবির অভি*যানে প্রায় ১৬ লক্ষ টাকার ইয়া*বা ও চো*রাচালানি মালামাল আট*ক
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১১ AM

বিজিবির অভি*যানে প্রায় ১৬ লক্ষ টাকার ইয়া*বা ও চো*রাচালানি মালামাল আট*ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০১/২০২৬ ০৫:৩৬:৩৯ PM

বিজিবির অভি*যানে প্রায় ১৬ লক্ষ টাকার ইয়া*বা ও চো*রাচালানি মালামাল আট*ক

ছবি:সংগৃহীত


সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ   জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির পৃথক অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, গরু ও বিড়িসহ একজন আসামিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর আমলশীদ বিওপি’র একটি টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমলশীদ ত্রিমোহনী এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১,৭৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়, যার সিজার মূল্য ৫ লাখ ২৬ হাজার টাকা।

এছাড়াও ১ জানুয়ারি ২০২৬ তারিখে জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপি’র পৃথক অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু ও ৮,৮৮০ প্যাকেট পাতার বিড়ি আটক করা হয়। এসব মালামালের সিজার মূল্য ১০ লাখ ৫৪ হাজার টাকা।

বিজিবি জানায় সব মিলিয়ে আটককৃত মালামালের মোট সিজার মূল্য ১৫ লাখ ৮০ হাজার টাকা সমপরিমাণ । 

 এ বিষয়ে ১৯ বিজিবির অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক  মেজর মোঃ মঈনুল আলম বলেন, আটককৃত আসামি ও ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ