ছবি:সংগৃহীত
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে প্রকাশ্যে জুয়া খেলার দায়ে তিনজনকে গ্রেফতার করেছে।
এসএমপি মিডিয়া সেলের পাঠানো প্রেস রিলিজে জানানো হয়, গত ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রি. সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশ জালালাবাদ থানাধীন চাতল লামারগাঁও লন্ডনীবাড়ি এলাকায় ধানী জমি বেষ্টিত ফাঁকা জায়গায় নির্মিত একটি টিনশেডের ছাপটাঘরে অভিযান পরিচালনা করে। এ সময় প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় তিন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গয়াছ মিয়া (৫০), পিতা-মৃত হাসিন মিয়া, সাং-জগদিশপুর, মাহমদগঞ্জ বাজার, থানা-জগন্নাথপুর, জেলা-
সুনামগঞ্জ (বর্তমানে জালালাবাদ থানাধীন কালীবাড়ী রোড, মদিনা মার্কেট এলাকার বাসিন্দা);
আব্দুস শহিদ (৪৯), পিতা-মৃত তারু মিয়া, সাং-ইদনপুর, মান্নারগাঁও, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ;
ফজলু মিয়া (৫২), পিতা-মৃত মো. তইমোল্লা, সাং-রুস্তমপুর, সিলাম, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট।
এ ঘটনায় জালালাবাদ থানায় নন-এফআইআর নং-০১, তারিখ ০১/০১/২০২৬ খ্রি. রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯-এর ৯৫ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




