ছবি:সংগৃহীত
সিলেট প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক জালালাবাদ-এর সম্পাদক মুকতাবিস-উন-নূর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের ডাক-এর চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব ভবনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
এর আগে সকালে প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে ২০২৪-২০২৫ সেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেট বাণী-এর নির্বাহী সম্পাদক এম এ হান্নান। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক শুভ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি খালেদ আহমদ। ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডেইলি স্টার-এর সিনিয়র ফটোজার্নালিস্ট শেখ আশরাফুল আলম নাসির এবং পাঠাগার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক নওরোজ-এর সিলেট প্রতিনিধি মো. মুহিবুর রহমান।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স এবং মোহনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি আব্দুল আউয়াল শিপার।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম , অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী ওঅ্যাডভোকেট সনতু দাস ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




