প্রতিদ্বন্দিতা করে জয়ী হওয়ার মানসিকতা তৈরি করতে হবে- মুনতাছির আলী
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:০৪ AM

প্রতিদ্বন্দিতা করে জয়ী হওয়ার মানসিকতা তৈরি করতে হবে- মুনতাছির আলী

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০২/০১/২০২৬ ১২:১৪:১১ AM

প্রতিদ্বন্দিতা করে জয়ী হওয়ার  মানসিকতা তৈরি করতে হবে- মুনতাছির আলী

ছবি:সংগৃহীত


ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত ১০ দলীয় জোট থেকে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী বলেছেন, সিলেট-২ আসন থেকে আমি ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোয়নপত্র দাখিল করেছি। হিংসা-বিদ্বেষ ও দখল-চাঁদাবাজির রাজনীতি পরিহার করে আমাদেরকে দেশ ও জাতির পক্ষে থেকে মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনের পূর্বে নিজেকে নির্বাচিত না ভেবে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে  প্রতিদ্বন্দিতা করে বিজয়ী হওয়ার মন-মানসিকতা তৈরি করতে হবে। আর সুস্থ ধারার রাজনীতি করতে সবার জন্য সমান রাজনৈতিক ফিল্ড তৈরি করতে হবে সরকারকে। কারণ রাজনীতিতে প্রতিদ্ব›িদ্বতা থাকবে, তবে রাজনীতিতে কোনো অবস্থায় প্রতিহিংসা থাকতে পারে না। 

বৃহস্পতিবার বিকেলে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

মতবিনিময় সভায় মুহাম্মদ মুনতাছির আলী বলেন, নির্বাচনে ‘হ্যাঁ ভোট’কে জয়যুক্ত করে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে ১০ দলীয় জোট। জনগণের ভোটে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ের মাধ্যমে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জনগণের আশা পূরণ করবো। নতুন বাংলাদেশ বিনির্মাণে ১০ দলীয় জোট প্রতিশ্রæতিবদ্ধ। তাই আমাকে কোনো একক দলের না ভেবে জোটের একজন প্রার্থী হিসেবে নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানাই। আর আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে শাসক হয়ে নয়, একজন সেবক হিসেবে আপনাদের সেবা করে যাবো সততা ও নিষ্ঠার সাথে। 

মতবিনিময় সভায় সাংবাদিকদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন জেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ