জৈন্তাপুর ও কানাইঘাটে ১২ লক্ষ টাকার চো*রাই পণ্য জ*ব্দ
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:০৪ AM

জৈন্তাপুর ও কানাইঘাটে ১২ লক্ষ টাকার চো*রাই পণ্য জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৬ ০২:৩৫:৩৩ PM

জৈন্তাপুর ও কানাইঘাটে ১২ লক্ষ টাকার চো*রাই পণ্য জ*ব্দ


বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১২ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। 

শুক্রবার (২ জানুয়ারি) ১৯ বিজিবির এক প্রেস রিলিজে বলা হয়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ কানাইঘাটের সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৩১৭ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নুনছড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ৭২০ কেজি ভারতীয় জিরা জব্দ করে। এগুলোর সিজার মূল্য ৭ লক্ষ ২০ হাজার) টাকা।

একই দিন জৈন্তাপুর ও গুয়াবাড়ী বিওপির পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় গরুগুলোর সিজারমূল্য ৪ লক্ষ ৪০ হাজার টাকা। 

এ ছাড়া শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ জৈন্তাপুর বিওপির একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১২৮৭ থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জৈন্তাপুর উপজেলার গৌরীশংকর নামক স্থানে অভিযান পরিচালনা করে ৪০০ কেজি ভারতীয় চিনি জব্দ করে। এগুলোর সিজার মূল্য ৬০ হাজার টাকা। 

১৯ বিজিবি জানায়, উল্লেখিত অভিযানের মাধ্যমে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১২ লক্ষ ২০ হাজার টাকা। 

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মইনুল আলম বলেন, বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর