সিলেট-১ আসন: এনসিপির প্রার্থী ছাড়া সবার মনোনয়ন বৈধ
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:০৭ AM

সিলেট-১ আসন: এনসিপির প্রার্থী ছাড়া সবার মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০১/২০২৬ ০১:২৭:৫১ PM

সিলেট-১ আসন: এনসিপির প্রার্থী ছাড়া সবার মনোনয়ন বৈধ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে মনোনয়নপ্রত্যাশী ১০ জনের মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে একজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশামুল হকের মনোনয়ন স্থগিত করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব বাতিলের যথেষ্ট প্রমাণ দেখাতে না পারায় তার মনোনয়ন স্থগিত করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১০ জন এবং সবাই মনোনয়নপত্র জমা দেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। এরপর ৫ থেকে ৯ জানুয়ারি আপিল গ্রহণ এবং ১০ থেকে ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জৈন্তা বার্তা/আরআর