সিলেটের জালালাবাদ থানাধীন কারাগারগামী সড়ক থেকে পুলিশ ছালেহ আহমেদ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ছালেহ জালালাবাদ থানাধীন ৮নং কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামের মৃত হাসেম আলীর ছেলে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুক্রবার (২ জানুয়ারি) জালালাবাদ থানার পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
রবিবার (৩ জানুয়ারি) সকালে এসব তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, ছালেহ আহমদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
জৈন্তা বার্তা/আরআর




