হবিগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের মনোনয়ন বৈধ ঘোষণা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

হবিগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের মনোনয়ন বৈধ ঘোষণা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০১/২০২৬ ০৪:৫৪:৩৮ অপরাহ্ন

হবিগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের মনোনয়ন বৈধ ঘোষণা

সংগৃহিত


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করেন।মনোনয়ন বৈধ ঘোষণার সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ইশতিয়াক আহমেদ এবং সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ শাফখাত আহমেদসহ দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। মনোনয়ন বৈধ ঘোষণার খবরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বনির্ভর করার যে রাজনীতি ও আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ বাস্তবায়নই বিএনপির মূল লক্ষ্য। তিনি বলেন, গণতন্ত্রের মাতা ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মর্যাদা বিশ্ব দরবারে উজ্জ্বল করার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন।

সৈয়দ মোঃ ফয়সল আরও বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ। এই ৩১ দফার মধ্যেই রয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা।তিনি হবিগঞ্জ-৪ আসনের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতি, ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সহযোগিতা করার জন্য তিনি আকুল আবেদন জানান। জনগণের সমর্থন পেলে তিনি এই আসনের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন বলেও আশ্বাস দেন।

বিএনপি সরকার গঠন করতে পারলে ৩১ দফার আলোকে মাধবপুর ও চুনারুঘাটকে একটি সমৃদ্ধ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন সৈয়দ মোঃ ফয়সল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ২৩টি চা-বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেওয়া হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম