গানম্যান নয়, সিলেট-৬ এর জনগণই আমার নি*রাপত্তা দেবে : অ্যাডভোকেট এমরান চৌধুরী
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:০৭ AM

গানম্যান নয়, সিলেট-৬ এর জনগণই আমার নি*রাপত্তা দেবে : অ্যাডভোকেট এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৬ ০৭:২৩:৪৮ PM

গানম্যান নয়, সিলেট-৬ এর জনগণই আমার নি*রাপত্তা দেবে : অ্যাডভোকেট এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, তিনি কোনো ব্যক্তিগত গানম্যান নিতে চান না। তাঁর ভাষায়, “আমার মৃত্যু যেদিন আসবে, সেদিন কেউ আটকাতে পারবে না। আল্লাহর ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আর আমার নির্বাচনি এলাকার সর্বস্তরের জনগণই আমার প্রকৃত নিরাপত্তা দেবেন।’

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারোয়ার আলম কর্তৃক তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, তাঁর সবকিছুই স্বচ্ছ এবং আল্লাহর রহমতে সেটিই আবারও প্রমাণিত হয়েছে। এ সময় তিনি সদ্যবিদায়ী দলীয় অভিভাবক বেগম খালেদা জিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান ও দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা জানান, যাঁদের আস্থায় তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানান, যাঁদের ভালোবাসা ও সমর্থনে তিনি এই পর্যায়ে পৌঁছাতে পেরেছেন বলে উল্লেখ করেন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী নেতাকর্মীদের নিয়ে সিলেট মহানগরীতে তাঁর কার্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করেন। সেখানে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করা হয় এবং দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত ও বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

উল্লেখ্য, শনিবার বেলা পৌনে ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ খবর জানার পর সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

এর আগে গত ২৯ ডিসেম্বর হাজারো নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে তিনি গোলাপগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। তারও আগে, ৩ নভেম্বর প্রথম ধাপের তালিকায় সিলেট-৬ আসনে তাঁকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

মনোনয়ন ঘোষণার পর থেকেই গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নতুন উদ্যমে মাঠে নেমে পড়েন। অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর দিকনির্দেশনায় নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং ধানের শীষের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ শুরু করেন। একই সঙ্গে এমরান আহমদ চৌধুরী নিজেও দুই উপজেলার প্রত্যন্ত এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ভাষ্য অনুযায়ী, এখন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের প্রায় প্রতিটি ঘরেই ধানের শীষ প্রতীকের কথা উচ্চারিত হচ্ছে। অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদের প্রতীককে বিজয়ী করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলীয় নেতাকর্মীরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ