ছবি:সংগৃহীত
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া গ্রামের কৃতী সন্তান আলহাজ্জ নুরুল হক সাহেব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কানাডার ব্র্যাম্পটন সিটিতে পরিবারসহ বসবাস করে আসছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি ডায়াবেটিস, পারকিনসনসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। প্রায় দুই সপ্তাহ আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কানাডার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
মরহুম আলহাজ্জ নুরুল হক (রহ.) দুই পুত্র ও স্ত্রীসহ দেশে-বিদেশে অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া গ্রামের নিবাসী মরহুম আলহাজ্জ আজিজুর রহমান (মাস্টার হাজী) সাহেবের একমাত্র পুত্র। এছাড়া তিনি গোয়াইনঘাট উপজেলার পূর্ণানগর গ্রামের মরহুম আলহাজ্জ আজির উদ্দিন চেয়ারম্যান সাহেবের জামাতা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বেলা ২টায় জানাজা নামাজ শেষে কানাডার একটি কবরস্থানে মরহুমকে দাফন করা হবে।
মরহুমের ইন্তেকালে এলাকাবাসী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সবাই তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




