রবিবার সিলেট আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:০৮ AM

হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত এবং সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন

রবিবার সিলেট আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৬ ০৯:৩৬:৪৪ PM

রবিবার সিলেট আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ছবি:সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রবিবার সিলেট সফরে আসছেন। শনিবার (৩ জানুয়ারি) সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, রবিবার দুপুর ১টার দিকে মির্জা ফখরুল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন। পরে বেলা সোয়া ২টার দিকে একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

সিলেটে পৌঁছে বিএনপির মহাসচিব প্রথমে হযরত শাহজালাল (রহ.) এবং পরবর্তীতে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। জিয়ারত শেষে সন্ধ্যার দিকে তিনি সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর একই দিন তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন বলে জানা গেছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ