আইনের শাসন ও মানুষের অধিকার নিশ্চিত হলেই বেগম জিয়ার স্বপ্ন পূরণ হবে: খন্দকার মুক্তাদির
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:০৭ AM

আইনের শাসন ও মানুষের অধিকার নিশ্চিত হলেই বেগম জিয়ার স্বপ্ন পূরণ হবে: খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৬ ১১:১৮:৩৩ PM

আইনের শাসন ও মানুষের অধিকার নিশ্চিত হলেই বেগম জিয়ার স্বপ্ন পূরণ হবে: খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেট মহানগর ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) নগরীর চৌকিদেখি জামে মসজিদে আয়োজিত এই মাহফিলে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তৈয়বুর রহমান বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের মাটি ও মানুষের নেত্রী। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দেশে আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা গেলেই তাঁর স্বপ্ন বাস্তবায়িত হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে শাসকরা জনগণের জন্য কাজ করবেন এবং সাধারণ মানুষের জীবন সহজ করবেন। ভবিষ্যতে বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পেলে তা পরকালের পাথেয় হিসেবে গ্রহণ করেই কাজ করবো, ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম ও জনগণের অধিকার রক্ষায় তিনি কখনো আপস করেননি।’ মহান আল্লাহর কাছে তিনি মরহুম নেত্রীর জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা লুৎফুর চৌধুরী, ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মো. আব্দুর ছত্তার সরদার, যুগ্ম আহ্বায়ক মো. বাচ্চু মিয়া তালুকদার, মো. হারুন, বিকাশ দেবনাথ, আনিস রহমান, সুলতান মিয়া, সদস্য সচিব আব্দুর রহিম নাজিমসহ শ্রমিক দলের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ