ভেনেজুয়েলায় মা*র্কিন হা*মলায় নি*হত ৪০
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৭ PM

ভেনেজুয়েলায় মা*র্কিন হা*মলায় নি*হত ৪০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৬ ০২:০৪:৫২ PM

ভেনেজুয়েলায় মা*র্কিন হা*মলায় নি*হত ৪০

ছবি : সংগৃহীত


ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো মার্কিন সামরিক অভিযানে বেসামরিক নাগরিক ও সেনাসদস্যসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বলা হয়েছে, নিহতদের মধ্যে সাধারণ মানুষ ও সেনাসদস্য উভয়ই রয়েছেন। তবে হতাহতের সংখ্যা বা অভিযানের পূর্ণ বিবরণ নিয়ে হোয়াইট হাউস কিংবা পেন্টাগন এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, স্থলবাহিনী নামানোর আগে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করতে ১৫০টিরও বেশি মার্কিন বিমান দিয়ে বড় ধরনের বিমান অভিযান চালানো হয়। এরপর সামরিক হেলিকপ্টারে করে মাদুরোর অবস্থানস্থলে সেনা নামানো হয়।

শনিবার ভোরে এক নাটকীয় অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বলেন, ভেনেজুয়েলায় একটি ‘নিরাপদ, যথাযথ ও বিচক্ষণ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা’ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটির দায়িত্ব নেবে।

নিউইয়র্কের একটি আদালতে দাখিল করা নতুন অভিযোগপত্রে মাদুরো দম্পতির বিরুদ্ধে ‘টন টন কোকেন পাচারসহ’ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এই অভিযানের তীব্র সমালোচনা করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং মার্কিন কংগ্রেসকে পাশ কাটানো হয়েছে। এতে ভেনেজুয়েলা ও পুরো লাতিন আমেরিকা অঞ্চলে দীর্ঘমেয়াদি অস্থিরতার ঝুঁকি তৈরি হতে পারে।

এদিকে, ভেনেজুয়েলার জনগণকে বিনা মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট দেওয়ার ঘোষণা দিয়েছে ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক প্রতিষ্ঠান স্টারলিংক।

বিবিসির বরাতে জানা গেছে, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলাবাসী বিনামূল্যে স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন।

মার্কিন কংগ্রেস সদস্য জ্যাক অচিনক্লজ এই অভিযানকে ‘তেলের জন্য রক্তপাত’ বলে মন্তব্য করেছেন। সিএনএনকে তিনি বলেন, মাদকের অজুহাত দেখানো হলেও আসল কারণ হলো ভেনেজুয়েলার বিশাল তেল মজুত। তার দাবি, যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদক সমস্যা মূলত ফেন্টানিলের কারণে, যা চীন থেকে আসে—কোকেন নয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: