মাধবপুরে ৩০ জন কৃষকের মাঝে আখ চাষে কৃষি প্রণোদনা বিতরণ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

মাধবপুরে ৩০ জন কৃষকের মাঝে আখ চাষে কৃষি প্রণোদনা বিতরণ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০১/২০২৬ ০৫:১৭:১৩ অপরাহ্ন

মাধবপুরে ৩০ জন কৃষকের মাঝে আখ চাষে কৃষি প্রণোদনা বিতরণ

ছবি:নিজস্ব


আখ চাষে কৃষকদের উৎসাহিত করতে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৩০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।সোমবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে মাধবপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই প্রণোদনা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রণোদনার আওতায় প্রতিজন কৃষককে এক বিঘা জমিতে আখ চাষের জন্য ১ হাজার ৫০০টি আখের চারা প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেক কৃষককে টিএসপি সার ২২ কেজি, পটাশ ১৮ কেজি, সেট ৬৩০ কেজি এবং সেচ খরচ বাবদ ১ হাজার ৪০০ টাকা করে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম। তিনি বলেন, কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদের আধুনিক ও লাভজনক ফসল চাষে আগ্রহী করে তোলা হচ্ছে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল হক, সমবায় কর্মকর্তা ইসমাঈল তালুকদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।কৃষি অফিস সূত্র জানায়, আখ একটি লাভজনক ফসল হওয়ায় ভবিষ্যতেও এই ধরনের প্রণোদনা কার্যক্রম অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম