ধার-দেনা নয়, নিজস্ব টাকায় ভোটে লড়ছেন হাবিব-আরিফ
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:৩৮ PM

ধার-দেনা নয়, নিজস্ব টাকায় ভোটে লড়ছেন হাবিব-আরিফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৬ ০৫:৩১:২৩ PM

ধার-দেনা নয়, নিজস্ব টাকায় ভোটে লড়ছেন হাবিব-আরিফ

সংগৃহিত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ছয়টি আসনে বিএনপি, জামায়াত ও এনসিপির কোটিপতি প্রার্থীদের মধ্যে মাত্র দু'জনই নিজের অর্থে নির্বাচনী ব্যয় মেটাবেন। তাঁরা হলেন সিলেট-১আসনে জামায়াতে ইসলামী মনোনীতপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান ও সিলেট-৪ আসনে বিএনপি মনোনীতপ্রার্থী আরিফুল হক চৌধুরী। এদের মধ্যে মাওলানা হাবিব ভোটে ব্যয় করবেন ৩০ লাখ এবং আরিফুল হক ব্যয় করবেন ৩৫ লাখ টাকা। প্রার্থীদের হলফনামায় এমন তথ্য পাওয়া গেছে। 

সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান পেশায় চিকিৎসক হলে তিনি তাঁর হলফনামায় ব্যবসায়ী দেখিয়েছেন। হলফনামা অনুযায়ী তাঁর বার্ষিক আয় ২০ লাখ ৫২ হাজার ২৮০ টাকা। অস্থাবর ও স্থাবর সম্পদ মিলিয়ে তাঁর ঘোষিত মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৩০৩ টাকা। এরমধ্যে

হাবিবুর রহমানের শিক্ষাগত যোগ্যতায় কামিল। তার বিরুদ্ধে একটি মামলা থাকলেও সেটি থেকে খালাস পেয়েছেন। তার কাছে নগদ ৩৭ লাখ ৪২ হাজার ৩২৯ টাকা ও পাঁচটি ব্যাংকে আছে ৪ লাখ ৯০ হাজার ৩৭৬ টাকা। তাঁর স্ত্রী হামিদা রহমান পেশায় গৃহিণী। স্ত্রীর কোনো স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও সম্পদ নেই। নিজস্ব তহবিলে থাকা ৩০ লাখ টাকা তিনি তাঁর নির্বাচনে ব্যয় করবেন।

অপরদিকে সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীতপ্রার্থী সিলেট সিটি কর্পোরেশনের সাবেক দুই বারের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি ৩৫ লাখ টাকা নির্বাচনী ব্যয় করার কথা হলফনামায় উল্লেখ করেছেন। সমোদয় টাকা তার ব্যবসা থেকে ব্যয় করবেন। যদিও তার গৃহ ছাড়া স্থাবর সম্পদ ১৩ দশমিক ৪২৮ একর ভূমি সদরে যার মূল্য দেখিয়েছেন ১ কোটি ৯ লাখ ২৪ হাজার ৬৪৬ টাকা। ৩২লাখ ৩৩ হাজার ৭৩০ টাকা মূল্যের একটি ফ্লাট রয়েছে তার। ব্যাংকে ডিপিএস রয়েছে  ২ কোটি ৬১ লাখ ৫৫হাজার ৮৫৩ টাকা। তার  ঋণের রয়েছে ২ কোটি ৩৯ লাখ ১১ হাজার ২৬৫টাকা । তাঁর স্ত্রীর নামে ঋণ রয়েছে ৯৯ লাখ ৫৪ হাজার ৪০১ টাকা। বার্ষিক আয় রয়েছে  ৩১  লাখ ৮৩ হাজার ২৩৬ টাকা এবং বার্ষিক ব্যয় ২৩ লাখ ৯৯হাজার ৫১৬ টাকা।  ১০টি মামলা  নগদ অর্থ ২৩লঅখ ৭৮হাজার ৯৯টাকা এবং স্ত্রীর নগদ অর্থ ৩৫ লঅখ ২১ হাজার ৬৫৩ টাকা। স্থাবর সম্পত্তি  ৬ কোটি ৮৬ লাখ ৪৪ হাজার ৮৮২ টাকা অর্জনকালিন সময়ের। যা বর্তমান মূল্য ১৫ কোটি ২৬ লাখ ৬৭ হজার ৮৮২ টাকা। স্ত্রীর স্থাবর সম্পাদ ৫ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ২০৭ টাকা অর্জনকালিন সময়ে যা বর্তমান মূল্য ৬ কোটি ৯৫ লাখ ১৩ হাজার ২০৭ টাকা। স্বর্ণ আছে ১০ভরি যার মূল্য ৩০ হাজার টাকা এবং স্ত্রীর স্বর্ণ আছে ২৭ ভরি  মূল্য ১ লাখ ১২ হাজার টাকা দেখান।

অস্থাবর ৪ কোটি ২৯ লাখ ৬২ হাজার  ৩৮৪ টাকা। যার বর্তমান মূল্য ৪ কোটি ৩৩ লাখ ২৭ হাজার ৩৮৪ টাকা। স্ত্রীর  অস্থাবর সম্পদ ১ কোটি ২২লাখ ৭০ হাজার ৭৮৪ যার বর্তমান মূল্য ১ কোটি ৪৭ লাখ ৫৮ হাজার ৭৮৪ টাকা।

বার্ষিক আয় ৩১ লাখ ৮৩ হাজার ২৩৬ টাকা। মোট সম্পদ ৬ কোটি ৮০ লাখ ১৭হাজার ১৩৯ টাকা এবং স্ত্রীর মোট সম্পদের পরিমান ৭কোটি ৩৮ লাখ ১২হাজার ২৪১টাকা। বার্ষিক আয় ২৪ লাখ ৭০ হাজার ৭৫৯ টাকা।

জৈন্তাবার্তা/সুলতানা