ছবি:সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণ কামনায় গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ও শরীফগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) রাতে পৃথক এসব দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার-এই দুটি উপজেলা আমার প্রাণের এলাকা। এ দুই উপজেলার উন্নয়ন ও কল্যাণে আমার বিস্তর পরিকল্পনা রয়েছে। আপনারা শুধু একবার আমাকে সুযোগ দিন।’
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘যে মহীয়সী নারী সারাজীবন দেশের মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন, তিনি আজ আমাদের মাঝে নেই। তার রেখে যাওয়া আদর্শকে ধারণ করেই আমাদের আগামীর পথচলা নির্ধারণ করতে হবে।’
ভাদেশ্বরে শোকসভা ও দোয়া মাহফিল
সোমবার রাত ৮টায় গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দক্ষিণভাগ দরগাদাইর এলাকায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই ও সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেনের যৌথ সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, জেলা বিএনপির সহ-বাণিজ্য বিষয়ক সম্পাদক রুমেল আহমদ, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ চৌধুরী, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী এবং ফ্রান্স যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মন্নান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক আবুল বাশার রানিক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলী আকতার, যুবদল নেতা আব্দুল বাসিত, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক তানহার আহমদ লায়েক, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য হুসাইন আহমদ, সিলেট মহানগর কৃষকদলের সদস্য সুজন আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এস এ রিপন।
শরীফগঞ্জে পৃথক শোকসভা ও দোয়া মাহফিল
একইদিন সন্ধ্যার পর গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আরেকটি শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল ইসলাম গেদাইয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামালের সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল সাবু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এ রিপন, সিলেট মহানগর বিএনপি নেতা হেলাল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুরাব আলী, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম হৃদয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




