ওসমানীনগরে সৌরভ হত্যা :২৪ আসা*মির বি*রুদ্ধে মাম*লা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:৩৮ PM

দো*ষীদের দৃষ্টান্তমূলক শা*স্তির দাবি পরিবারের

ওসমানীনগরে সৌরভ হত্যা :২৪ আসা*মির বি*রুদ্ধে মাম*লা

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১৩/০১/২০২৬ ১০:২৯:৫৬ PM

ওসমানীনগরে সৌরভ হত্যা :২৪ আসা*মির বি*রুদ্ধে মাম*লা

ছবি:সংগৃহীত


সিলেটের ওসমানীনগর উপজেলায় পূর্ব বিরোধের জেরে সংঘটিত সংঘর্ষে শাহজাহান মিয়া ওরফে সৌরভ (২৪) নিহতের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এবং নিহতের পরিবার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
নিহত সৌরভ ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল আজিজের ছেলে। এ ঘটনায় নিহতের পিতা আব্দুল আজিজ (৫৬) বাদী হয়ে গত সোমবার রাতে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় উত্তর তিলাপাড়া গ্রামের আং বারিকের পুত্র রুহেল মিয়া (৩৫), রাসেল আহমদ (২৩), রাহেল আহমদ (২৫), মৃত নসরত উল্যার পুত্র আং বারিক (৬০), আব্দুল হক (৪০), গয়াস মিয়া (৪৮), আমির উদ্দিনের পুত্র কামরুল মিয়া (২৫), গয়াস মিয়ার পুত্র জুয়েল মিয়া (২৮), মনির মিয়ার পুত্র শিপন মিয়া (৩০), ছাদ্দেক আলীর পুত্র মসুদ মিয়া (৪৫), সোনাউল্যার পুত্র আং আহাদ (৩৫), আব্দুস ছোবহান (৩৭), আং মছব্বিরের পুত্র আং রকিব (৩০), আং রহমান (৩৫)সহ মোট ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী আব্দুল আজিজের সঙ্গে আসামিদের দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও মামলা-মোকদ্দমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে আসামিরা বাদী ও তার পরিবারের সদস্যদের ক্ষতিসাধনের ষড়যন্ত্র করে আসছিল।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১০ জানুয়ারি ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে সৌরভ স্থানীয় জামতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে উত্তর তিলাপাড়া জামে মসজিদের পশ্চিম পাশের রাস্তায় পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা রামদা, সুলফি, ছুরি, লোহার রড, লোহার পাত, বল্লম ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
প্রধান আসামি আং বারিকের নির্দেশে রুহেল মিয়া সুলফি দিয়ে সৌরভের গলায় আঘাত করলে তার শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে রাসেল আহমদ, কামরুল মিয়া, রাহেল আহমদ ও আব্দুল হকসহ অন্য আসামিরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে সৌরভের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে গুরুতর আহত করে।
সৌরভকে রক্ষা করতে এগিয়ে এলে আল আমিন, জাকির হোসেন, শাকির আহমদ ও ছোবহান আলীসহ একাধিক ব্যক্তির ওপরও হামলা চালানো হয়। এতে কয়েকজনের হাড় ভেঙে যায় এবং কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অস্ত্রোপচার করা হয়েছে বলেও এজাহারে উল্লেখ রয়েছে।
পরে সৌরভসহ আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তারা হলেন-উত্তর তিলাপাড়া গ্রামের সুহেল মিয়ার স্ত্রী সুমনা (৩২), রুহেল মিয়ার স্ত্রী মারিয়া (২৪) এবং শিপন মিয়ার স্ত্রী জেলি বেগম (৩০)।
নিহত সৌরভের মা সাজেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,আমার পুতের খুনের বদলা আমি খুনির ফাঁসি চাই। আমার কলিজা জ্বলে গেছে। সরকারের কাছে অনুরোধ, দ্রুত খুনিদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক।
নিহতের বাবা ও মামলার বাদী আব্দুল আজিজ জানান, ২০২১ সালে গরু ধান খাওয়াকে কেন্দ্র করে বারিকদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এরপর থেকে তার বাড়িতে একের পর এক হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় শনিবার তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরশেদুল আলম ভুঁইয়া বলেন,আটককৃত তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ