বিশ্ববিদ্যালয় রূপান্তর ও হ*ত্যা র বিচারের দাবিতে সড়কে শিক্ষার্থীরা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫১ PM

বিশ্ববিদ্যালয় রূপান্তর ও হ*ত্যা র বিচারের দাবিতে সড়কে শিক্ষার্থীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০১/২০২৬ ০৬:০৯:০৩ PM

বিশ্ববিদ্যালয় রূপান্তর ও হ*ত্যা র বিচারের দাবিতে সড়কে শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি


রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় এবং ফার্মগেটে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ কারণে রাজধানীতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে আজ বুধবার দুপুর ১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড় অবরোধ করা হয়। অন্যদিকে, তাঁতীবাজার মোড় অবরোধ করা হয় দুপুর পৌনে ১২টার দিকে।

এদিকে, রাজধানীর ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন। বুধবার দুপুরে শুরু হওয়া এ আন্দোলনের কারণে এলাকায় যান চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে।সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধের ঘোষণা গতকাল মঙ্গলবারই দিয়েছিল ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই কর্মসূচির ঘোষণা দেয়।এক দফা দাবিটি হলো— ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারি।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত তারিখের মধ্যে দাবি বাস্তবায়নের ব্যত্যয় হলে শিক্ষার্থীদের কর্মসূচি চলমান থাকবে।

এদিকে, ফার্মগেটে অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, সাকিব হত্যাকাণ্ডের এক মাসের বেশি সময় পার হলেও এখনো বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়নি। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। আন্দোলনকারীরা এসময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়- ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ এবং ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না’।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী