ছবি:সংগৃহীত
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট সফরে আসছেন। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে সিলেট সফর করছেন-এ কারণে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তার সফর নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
তিনি বলেন, আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান সিলেট থেকেই প্রচারাভিযান শুরু করছেন-এটি সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। তাছাড়া সিলেটের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। অতিথিপরায়ণতার জন্য সিলেটের সুনাম সর্বত্র। প্রিয় আত্মীয় ও দলের চেয়ারম্যানকে বরণ করতে বিএনপির নেতাকর্মীসহ সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
খন্দকার মুক্তাদির আরও বলেন, আগামী ২২ জানুয়ারির সমাবেশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি হবে। সিলেট থেকে দলের চেয়ারম্যান কী বার্তা দেবেন, তা শোনার জন্যই মানুষ সমাবেশে আসবেন। তাই সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করে নেতাকর্মী ও সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সমাবেশস্থলে এসে চেয়ারম্যানের বক্তব্য শুনতে পারেন-সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২২ জানুয়ারি সিলেটের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
বুধবার (১৪ জানুয়ারি) তোপখানাস্থ কার্যালয়ে দলের চেয়ারম্যানের সিলেট সফর উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালি পংকি।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি জিয়াউল হক জিয়া, মাহবুব কাদির শাহী, আমির হোসেন, ডা. আশরাফ আলী, নুরুল মুমিন খোকন, আব্দুল হাকিম, আফজাল হোসেন ও রহিম মল্লিক; যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মূর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, ভিপি মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শোয়েব, রেজাউল করিম আলো, আক্তার রশিদ চৌধুরী, মতিউল বারী খূর্শেদ, ফাতেমা জামান রোজি, আবুল কালাম; সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, দেওয়ান জাকির, খসরুজ্জামান খসরুসহ মহানগর, থানা ও ৪২টি ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




