নানা ষড়*যন্ত্র করছে একটি দল, জনগণকে সজাগ থাকতে হবে - অ্যাড. এমরান চৌধুরী
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:৩৯ PM

তারেক রহমানের সিলেট সফর উপলক্ষে গোলাপগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা

নানা ষড়*যন্ত্র করছে একটি দল, জনগণকে সজাগ থাকতে হবে - অ্যাড. এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০১/২০২৬ ০৮:১৪:২৫ PM

নানা ষড়*যন্ত্র করছে একটি দল, জনগণকে সজাগ থাকতে হবে - অ্যাড. এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ইসলাম নামধারী একটি রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার আশায় নানা ষড়যন্ত্র ও কূটকৌশলের আশ্রয় নিচ্ছে। ইতোমধ্যে পোস্টাল ব্যালট পেপারের আসন বিন্যাস ও জাল ব্যালট ছড়িয়ে দেওয়ার মতো বিষয় সামনে এসেছে। এসব বিষয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। এ ধরনের ষড়যন্ত্র রুখে দিতে দেশের জনগণকে সজাগ থাকতে হবে।

গত দুই দিন (মঙ্গলবার ও বুধবার-( ১৩ ও ১৪ জানুয়ারি) গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে বিভিন্ন কর্মসূচি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় মুরুব্বি, বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এদিন বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার মাগফিরাত এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণ কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। ফেনগ্রামে মতাই মিয়ার বাড়িতে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাসিব এবং পরিচালনা করেন চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ।

দোয়া মাহফিলে স্থানীয় বিশিষ্ট মুরুব্বি, ইউপি সদস্যসহ বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে চারখাই ইউনিয়নে কুশল ও মতবিনিময়কালে জেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও জাসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর সফল করার লক্ষ্যে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিসের সভাপতিত্বে ও উপদেষ্টা এম সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় তারেক রহমানের সফরকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অপরদিকে, মঙ্গলবার রাত ৮টায় গোলাপগঞ্জের বুধবারি বাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত এবং তারেক রহমানের কল্যাণ কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ