এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৬ ০৬:২৯:৪৬ অপরাহ্ন

এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

সংগৃহিত


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে যমুনায় এ বৈঠক শুরু হয়। 

নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দলে আছেন- নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ ও সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপ-কমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

এনসিপি নেতারা জা‌নিয়েছেন, সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

জৈন্তাবার্তা/সুলতানা