গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়া - সৈয়দ মোঃ ফয়সল
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়া - সৈয়দ মোঃ ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০১/২০২৬ ০৮:০২:৪৪ অপরাহ্ন

গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়া  - সৈয়দ মোঃ ফয়সল

ছবি:সংগৃহীত


বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি অবিচ্ছেদ্য অধ্যায়-এ কথা বলেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। তিনি বলেন, জাতির ক্রান্তিলগ্নে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া এ দেশের মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। তাঁর সেই ঐতিহাসিক ভূমিকার কারণে আজও তিনি জাতীয়তাবাদী শক্তির হৃদয়ে অমর হয়ে আছেন।

সোমবার সকালে মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ ফয়সল। তিনি বলেন, ‘শহীদ জিয়া শুধু একজন মুক্তিযোদ্ধাই নন, তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। একদলীয় শাসনের অবসান ঘটিয়ে তিনি দেশে মত ও পথের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন। এ জন্য ইতিহাসের পাতায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

তিনি আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন দেশ পরিচালনা করেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকট অতিক্রম করেছে। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আদর্শকে সামনে রেখে একটি আধুনিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেন সৈয়দ ফয়সল।

বক্তব্যে তিনি জানান, আগামী ২২ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পুণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল (রাঃ) মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তিনি বলেন, ‘সিলেটের মাটি আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের প্রতীক। এই পুণ্যভূমি থেকেই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন যাত্রা শুরু হবে।’

সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল নেতা ও ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল। 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান,  সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ,সায়হাম নীট কম্পোজিটের এমডি সৈয়দ শাফকাত আহমেদ 

চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বিএনপি নেতা সুমন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদুর রহমান, আলমগীর কবির, মনিরুল ইসলাম ও আল আমিন ইসলাম প্রমূখ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক